জিয়াউদ্দিন আলমের পরিচালনায় ‘ভুল মানুষের ঘর’ নামে একটি ফ্যামিলি ট্র্যাজেডি নাটকে জুটি বেঁধেছেন অহনা রহমান ও তুহিন চৌধুরী।
নাটকটি আগামীকাল বিকাল ৩টায় ‘লেজার ভিশন নাটক’ চ্যানেলে প্রচারিত হবে। নাটকটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন জান্নাতারা ফেরদৌস মিলা। অহনা ও তুহিন ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- সাবা সুস্মিতা, জয়িতা প্রিয়ন্তী, মায়াবী মাহমুদ, শাহনেওয়াজ রিপন, আরফান আহমেদ শান্তসহ অনেকে।
