মোদি-মমতার তুমুল বাগযুদ্ধ

মোদি-মমতার তুমুল বাগযুদ্ধ

ফন্ট সাইজ:

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার (২৩ এপ্রিল) প্রচারসভায় বলেন, আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অরাজকতা নয়, পড়াশোনার পরিবেশ চাই। মোদির এমন মন্তব্যের জেরে শুক্রবার কড়া সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

তৃণমূল কংগ্রেসের হাওড়ার নির্বাচনী জনসভায় মমতা বলেন, একজন প্রধানমন্ত্রী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যে ভাষায় আক্রমণ করেছেন, আমি মনে করি ছাত্রসমাজ ও যুবসমাজের এর বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত।
মোদিকে উদ্দেশ করে মমতা বলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জন্য কি কোনো অর্থ বরাদ্দ করা হয়েছে?
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মমতা পরবর্তীতে লিখেন, ছাত্রসমাজের প্রতিবাদ গণতন্ত্রের পতন ঘটায় না— এটি গণতন্ত্রেরই একটি চলমান প্রক্রিয়া। দয়া করে সেই শিক্ষাপ্রতিষ্ঠানটিকে বদনাম করবেন না, যা শ্রী অরবিন্দসহ আমাদের প্রথম দিকের জাতীয়তাবাদীদের দ্বারা অনুপ্রাণিত হয়েছিল।

এর আগে গতকাল মোদি তার প্রচারসভায় বলেন, এক সময় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম সারা বিশ্বে সম্মানের সঙ্গে উচ্চারিত হতো। কিন্তু আজ এখানকার পরিস্থিতি দেখুন। বিশ্ববিদ্যালয়ের চত্বরে হুমকি দেওয়া হয়। দেয়ালে দেশবিরোধী কথা লেখা হচ্ছে। শিক্ষার্থীরা অধ্যয়নের পরিবর্তে রাস্তায় প্রতিবাদ করতে বাধ্য হচ্ছেন।

ভারতীয় প্রধানমন্ত্রী আরও বলেন, বিজেপি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অরাজকতা নয়, অধ্যয়নের পরিবেশ চায়; হুমকি নয়, সংলাপ চায়।

মোদি বলেছেন, যে সরকার নিজের রাজ্যে সবচেয়ে বড় শিক্ষাপ্রতিষ্ঠানকে রক্ষা করতে পারেনি, সে পশ্চিমবঙ্গের যুবসমাজের ভবিষ্যৎ কীভাবে রক্ষা করবে?
এমন মন্তব্যের জবাবে মমতা বলেন, আমাদের শিক্ষার্থীরা, যুবক-যুবতীরা, ভাই-বোনেরা আমাদের গর্ব।
দেশটিতে সামাজিক যোগাযোগমাধ্যমে মোদি ও মমতার এই বাগযুদ্ধ নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন