ন্যাটো থেকে স্পেনকে বাদ দিতে পারে যুক্তরাষ্ট্র

ন্যাটো থেকে স্পেনকে বাদ দিতে পারে যুক্তরাষ্ট্র

ফন্ট সাইজ:

পেন্টাগনের ফাঁস হওয়া এক মেইলে ন্যাটো থেকে স্পেনকে বাদ দিতে পারে যুক্তরাষ্ট্র এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেয়েছে। মেইলে ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সহায়তা না করায় কিছু ন্যাটো দেশকে শাস্তি প্রদান এবং স্পেনের সদস্যপদ বাতিল করার মতো পদক্ষেপ নেয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি এতে বৃটেনের দখলে থাকা ফকল্যান্ড দ্বিপপুঞ্জের বিষয়ে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গিও পর্যালোচনা করার কথা জানানো হয়েছে। ইরান যুদ্ধে ‘এক্সেস, বেসিং, অভারফ্লাইট (এবিও)’ করতে না দেয়ায় চরম বিরক্ত হয় ওয়াশিংটন। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা এ কথা জানান রয়টার্সকে। মেইলে উল্লেখ করা হয় ‘এবিও’ হলো ন্যাটোর বেসলাইন।

মেইলটি পেন্টাগনের উচ্চপদস্থ কর্মকর্তাদের নিকট প্রেরণ করা হয়েছে। সেখানে জানতে চাওয়া হয়েছে ন্যাটো থেকে কোনো সদস্যকে বহিষ্কার করা সম্ভব কিনা। ন্যাটোর এক কর্মকর্তা জানিয়েছেন ন্যাটো থেকে বহিস্কার বা সদস্যপদ স্থগিত করার করার কোন নিয়ম নেই। হরমুজ প্রণালির ইরানের অবরোধ ভাঙ্গতে সহয়তা না করায় ট্রাম্প ন্যাটোর দেশগুলোর উপর মহাখাপ্পা হয়েছেন। তিনি একাধিক দেশ ও রাষ্ট্রপ্রধানকে নিয়ে তীর্যক মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘যখন প্রয়োজন তখন তারা আমাদের পাশে নেই।’ এমনকি তিনি ন্যাটো জোট থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়ে যাওয়ার হুমকিও দেন। যদিও ফাঁস হওয়া মেইলে এমন কিছু বলা হয়নি।

এ বিষয়ে প্রশ্ন করা হলে পেন্টাগনের প্রেস সেক্রেটারি কিংসলি উইলসন ডনাল্ড ট্রাম্পের মন্তব্যের পুনরাবৃত্তি করেন। স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ বলেন, আমরা ইমেইল এর মাধ্যমে কাজ করি না। আমাদের কাজ দাপ্তরিকভাবে সংগঠিত হয়। ইরান যুদ্ধে জড়িয়ে পরার পর থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে ন্যাটো জোটের দূরত্ব বাড়ছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন