অবশেষে দ্বিতীয় দফার আলোচনা ঘিরে ইতিবাচক বার্তা দিলো পাকিস্তান। শুক্রবার (২৪ এপ্রিল) পাকিস্তানি সূত্রের বরাতে দেশটির প্রভাবশালী পত্রিকা ডন বলছে, ইরানের একটি প্রতিনিধিদল আজ রাতেই ইসলামাবাদে যেতে পারে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের দ্বিতীয় দফার শান্তি আলোচনা অনুষ্ঠিত হতে পারে।
সূত্রগুলো জানিয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ছোট প্রতিনিধিদল নিয়ে ইসলামাবাদে যেতে পারেন। অন্যদিকে মার্কিন নিরাপত্তা দল ইতিমধ্যে ইসলামাবাদে পৌঁছেছে।
পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে আরাঘচির ফোনালাপের কয়েক ঘণ্টা পরেই দ্বিতীয় দফার বৈঠক ঘিরে নতুন বার্তা দিলো পাকিস্তানি সূত্রগুলো।
