ট্রাম্প ‘নরককুণ্ড’ বলায় ভারতের নিন্দা

ট্রাম্প ‘নরককুণ্ড’ বলায় ভারতের নিন্দা

ফন্ট সাইজ:

ট্রাম্প ‘নরককুণ্ড’ বলায় নিন্দা জানিয়েছে ভারত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প অধিবাসী বিরোধী এক পোস্টে ভারত এবং চীনকে নরককুণ্ড বলে আখ্যা দেন। এতে ক্ষুব্ধ হয় ভারত। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পরেই অধিবাসীদের উপর চড়াও হন ট্রাম্প। অধিবাসী আগমন ঠেকাতে ভিসানীতি কঠোর করা সহ বেশকিছু পদক্ষপ গ্রহণ করেন। এরই ধারাবাহিকতায় সর্বশেষ তার নজর পরেছে জন্মসূত্রে নাগরিকত্ব নীতির উপর। তিনি এই নীতির সমালোচনা করে বলেন, ভারত এবং চীনের নাগরিকরা এই নিয়মের অপব্যবহার করছে। ট্রাম্প তার পোস্টে বলেন, ‘একজন শিশু এখানে জন্মগ্রহণ করা মাত্রই নাগরিক হয়ে যায়। এরপর তারা তাদের পুরো পরিবারকে নিয়ে আসে ভারত কিংবা চীন কিংবা পৃথিবীর অন্য কোনো নরককুণ্ড থেকে।’ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এর নিন্দা জানিয়ে বলেন, অপেশাদার, অবাঞ্চিত এবং নিম্নরুচির। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, এটা ভারত ও যুক্তরাষ্ট্রের প্রকৃত সম্পর্কের প্রতিনিধিত্ব করে না।

যা দীর্ঘদিনের পারস্পারিক সম্মানবোধ এবং যৌথ স্বার্থে গড়ে উঠেছে। ট্রাম্পের এই মন্তব্যে ভারতে তোলপাড় শুরু হয়ে যায়। বিরোধী দল কংগ্রেস এর কড়া সমালোচনা করেন। তারা একে চরম অবমাননাকর এবং ভারতবিরোধী বলে আখ্যা দেন। ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময় এলো যখন নয়াদিল্লী ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কে হোঁচট খাচ্ছে। ট্রাম্প রাশিয়ার থেকে ভারতের তেল কেনার উপর নিষেধাজ্ঞা আরোপ করেন। যদিও ইরান যুদ্ধের প্রেক্ষিতে গত মার্চে এই নিষেধাজ্ঞা শিথিল করে যুক্তরাষ্ট্র।