নাহিদের বাসায় তারেক রহমান

নাহিদের বাসায় তারেক রহমান

ফন্ট সাইজ:

নির্বাচনে বিজয়ের পর জামায়াত আমীর ড. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এসময় তার সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ওদিকে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম উপস্থিত আছেন। রোববার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরায় ড. শফিকুর রহমানের বাসা থেকে বেইলি রোডে নাহিদের বাসায় যান তারেক রহমান। বিএনপির একটি সূত্র জানায়, বিএনপি যে ইতিবাচক রাজনীতির সূচনা করতে চায় এর অংশ হিসেবেই প্রধান প্রতিদ্বন্দ্বী দলের প্রধানদের বাসায় সৌজন্য সাক্ষাতে যান তারেক রহমান।

Md. Jahangir Hossain

৩ মাস আগে

উচিত ছিল জামাতের আমির এবং নাহিদ সাহেব তারেক রহমানের বাসায় যাওয়া। কারান নিয়ম হলো, বিজয়ী প্রার্থীকে পরাজিত প্রার্থী ফুল দিয়ে বরণ করে নেবে। মনে রাখতে হবে তারেক রহমান হবু প্রধানমন্ত্রী।

Yelius

৩ মাস আগে

Good

জাহেদ আনোয়ার

৩ মাস আগে

চমৎকার একটা রাজনৈতিক শিষ্টাচারের সূচনা করলেন জনাব তারেক। বিরোধী দলের নেতারাও অভিনন্দন পাওয়ার সমান দাবিদার।

ইকবাল

৩ মাস আগে

ভালো ভবিষ্যতে এই রকম সৈজ্ন্যবোধ চাই

মন্তব্য করুন