ভারতকে নিয়ে সুর নরম করলেন ট্রাম্প

ভারতকে নিয়ে সুর নরম করলেন ট্রাম্প

ফন্ট সাইজ:

ভারতকে নিয়ে মার্কিন রাজনৈতিক ভাষ্যকার মাইকেল স্যাভেজের আপত্তিকর পডকাস্ট শেয়ার করার পর ভোল পাল্টালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিল্লির প্রশংসা করে ট্রাম্প বলেন, আমার অনেক ভালো বন্ধু আছে যারা ভারতকে নেতৃত্ব দিচ্ছেন। খবর এনডিটিভির।

মাইকেল স্যাভেজের পডকাস্টে ভারত, চীনসহ আরও কয়েক দেশকে নরককুণ্ড বলা হয়। স্যাভেজ বলেন, দুইটি এশিয়ান দেশের নাগরিকরা যুক্তরাষ্ট্র আসে নয় মাসের মধ্য সন্তান জন্ম দিতে। এবং মার্কিন আইনে এভাবে জন্ম নেয়া শিশু মুহূর্তেই মার্কিন নাগরিক হয়ে যায়। আর এসবই শেয়ার দেন ট্রাম্প।

তবে পরবর্তীতে ভারতকে নিয়ে সুর বদলান মার্কিন প্রসিডেন্ট। তিনি বলেন, ভারত একটি চমৎকার দেশ এবং আমার কাছের বন্ধু দেশটির নেতৃত্ব দিচ্ছেন।

এদিকে চীন ও ভারতকে নিয়ে ট্রাম্পের শেয়ার করা বিতর্কিত পোস্টের কথা স্বীকার করেছেন দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়য়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তবে তেমন কোনো প্রতিক্রিয়া না জানিয়ে তিনি বলেন, আমরা এমন কিছু রিপোর্ট দেখেছি।

ট্যাগসমূহ:

হাশেম

১ মাস আগে

ডোনাল্ড টেম্পু একজন অমানুষ,মিথ্যাবাদি,অসভ্য। এরকম একজন পাগলকে কেমনে আমেরিকানরা রাষ্ট্রপতি বানাল?আসলে আমেরিকানরা পাগল।

Sukur ulla

১ মাস আগে

ট্রাম্প বিশ্বের মাঝে এক নাম্বার পাগল। এই পাগল বিশ্বের মোড়ল আমেরিকার নেতৃত্ব দিতেছে। যারা ভোট দিয়ে ট্রাম্প কে নির্বাচিত করেছেন ওরা আরো বড় পাগল

মন্তব্য করুন