সাধারণত জনসমক্ষে বেশ গম্ভীরভাবেই দেখা যায় শাহরুখপুত্র আরিয়ান খানকে। তবে এবার বন্ধুর বিয়েতে অন্যরূপে ধরা দিলেন। সম্প্রতি এক ঘনিষ্ঠ বন্ধুর বিয়েতে উপস্থিত হন আরিয়ান।
সেখানে কনে পক্ষের ‘জুতা চুরি’ প্রথা ঘিরে শুরু হয় মজার লড়াই। বরের জুতা যাতে চুরি না হয়, সেই দায়িত্ব নিজের কাঁধেই তুলে নেন আরিয়ান। সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের ভালোবাসায় ভাসছেন তিনি।
