হরমুজ প্রণালিতে কোনো নৌযান মাইন স্থাপন করতে আসলে তাদের ওপর গুলি চালাতে মার্কিন নৌবাহিনীকে নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প এই কথা জানান।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, মার্কিন নৌবাহিনীকে আমি নির্দেশ দিয়েছি যে হরমুজ প্রণালির জলসীমায় কোনো নৌযানকে যদি মাইন বসাতে দেখা যায়, তাহলে তাদের গুলি করে ধ্বংস করে দিতে হবে।
এই নির্দেশ বাস্তবায়নে কোনো দ্বিধা করা যাবে না বলে উল্লেখ করেছেন তিনি। এ ছাড়া ট্রাম্প দাবি করেন, মার্কিন নৌবাহিনীর মাইন সুইপারগুলো বর্তমানে হরমুজ প্রণালি থেকে মাইন অপসারণের কাজ চালিয়ে যাচ্ছে।
ইরানের নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব চলছে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানের নেতৃত্বে কে- তা নির্ধারণ করতে কঠিন সময় পার করছে তেহরানের কর্মকর্তারা।
