শনিবারের গণমিছিল সফল করার আহ্বান জামায়াতে ইসলামীর

শনিবারের গণমিছিল সফল করার আহ্বান জামায়াতে ইসলামীর

ফন্ট সাইজ:

রাজধানী ঢাকা বাদে দেশের সকল মহানগরীতে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে পূর্ব ঘোষিত গণমিছিল কর্মসূচি শান্তিপূর্ণ ও সর্বাত্মকভাবে সফল করার উদাত্ত আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতি বিষয়টি জানিয়েছেন।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, আগামী শনিবার রাজধানী ঢাকা বাদে দেশের সকল মহানগরীতে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে পূর্ব ঘোষিত গণমিছিল অনুষ্ঠিত হবে। গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং জনজীবনে বিরাজমান নানামুখী সমস্যা সমাধানের দাবিতে এই গণমিছিল আহ্বান করা হয়েছে।

তিনি বলেন, দেশ আজ এক গভীর সংকটকাল অতিক্রম করছে। দেশের নাগরিকগণ অনেক প্রত্যাশা নিয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করেছে। সুতরাং এই গণভোটের রায় বাস্তবায়ন করা সরকারের প্রধান দায়িত্ব। এই আন্দোলন কোনো বিশেষ গোষ্ঠীর স্বার্থে নয়, বরং দেশের সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার এবং একটি ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে। আমরা বিশ্বাস করি, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমেই বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা কাটিয়ে ওঠা সম্ভব।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল স্তরের জনশক্তি, ১১ দলীয় ঐক্যের নেতাকর্মী এবং সর্বস্তরের দেশপ্রেমিক জনতাকে আগামী ২৫ এপ্রিলের গণমিছিল কর্মসূচি শান্তিপূর্ণভাবে এবং সুশৃঙ্খলভাবে সফল করার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। আসুন, দল-মত নির্বিশেষে রাজপথে নেমে এসে জনগণের দাবি আদায়ে সোচ্চার হই।
পরিশেষে তিনি মহান আল্লাহর কাছে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং শৃঙ্খলা বজায় রেখে কর্মসূচি পালনের জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।

ট্যাগসমূহ:

BAD MOUTH

১ মাস আগে

খুব শীঘ্রই জামায়াতে ইসলামী সরকার গঠন করবে।

রুহেল

১ মাস আগে

হাদীস অনুযায়ী মুনাফিকের সংজ্ঞা কী? যে মিথ্যাচার করবে সেই মুনাফিক। বাংলাদেশের রাজনীতিতে ৭০ শতাংশ একটি আশ্চর্যজনক নাম্বার! ফ্যাসিস্ট হাসিনার ৭০ শতাংশ জনগণের সমর্থন ছিল তারপরও পালিয়ে যেতে হয়েছে। ইউনুসের আমলে আপনাদেরও ৭০ শতাংশ জনগণের সমর্থন ছিল। গণভোটে রায় দিয়েছে ৭০ শতাংশ মানুষ! এই গণভোট হয়েছে প্রতারণার মাধ্যমে। পৃথিবীর কোথাও কী এমন গণভোট হয়েছে, যেখানে হ্যাঁ-তে টিক চিহ্ন এবং না-তে ক্রস চিহ্ন দেয়া থাকে। আনসাররা শিখিয়ে দেয় টিক চিহ্নতে সিল মারেন। যারাই গণভোটের রায় বাস্তবায়ন করতে বলবে, তারাই মিথ্যাবাদী, তারাই মুনাফিক।

এম.টি রক্সি

১ মাস আগে

জামায়াতে ইসলামী কোন রাজনৈতিক দল মনে করি না।এখন তাঁরা জুলাই আর গণভোট নিয়ে রাজনীতি করতে চায়। তা চলবে না। জনগণ আপনাদের আবার চিনে ফেলেছেন। কয়লা শত ধুলেও ময়লা যায় না।

মুকুল

১ মাস আগে

কি কারণে রাজাকারের মিছিল

মন্তব্য করুন

Premer Cement