ইসরাইল ও লেবাননের দ্বিতীয় দফা সংলাপ আজ

ইসরাইল ও লেবাননের দ্বিতীয় দফা সংলাপ আজ

ফন্ট সাইজ:

ইসরাইল ও লেবাননের মধ্যে আজ (বৃহস্পতিবার) দ্বিতীয় দফা সংলাপ অনুষ্ঠিত হবে। ওয়াশিংটনে উভয়দেশের প্রতিনিধিরা এই সংলাপে অংশগ্রহণ করবেন। দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় লেবানিজ সাংবাদিক আমাল খলিল নিহত হওয়ার একদিন পর এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।

যুদ্ধবিরতি চলাকালে বিমান ও ড্রোন হামলা চালানো অব্যাহত রাখে ইসরাইল। এতে একাধিক প্রাণহানির ঘটনা ঘটে। ফলে যুদ্ধবিরতি কতটা কার্যকর তা নিয়ে প্রশ্ন দেখা দেয়।

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তিও নির্ভর করছে এই সংলাপের ফলাফলের উপর। ইরান সাফ জানিয়ে দিয়েছে লেবাননে তাদের ঘনিষ্ঠ মিত্র হিজবুল্লাহর উপর হামলা চলতে থাকলে তারা কোন চুক্তি করবে না। এর আগে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরাইল এবং লেবানন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন