ঢাকার নতুন ডিসি ফরিদা খানম

ঢাকার নতুন ডিসি ফরিদা খানম

ফন্ট সাইজ:

স্টাফ রিপোর্টার: ঢাকার নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব ফরিদা খানম। গতকাল নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

অন্যদিকে ঢাকার ডিসি মো. রেজাউল করিমকে ঢাকার জেলা প্রশাসকের পদ থেকে প্রত্যাহার করে মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব পদে নিয়োগ দেয়া হয়েছে। ফরিদা খানম চট্টগ্রামেরও ডিসি ছিলেন। গত বছরের ২১শে সেপ্টেম্বর তাকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে বদলি করা হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন