২৬শে এপ্রিল থেকে শুরু হচ্ছে দুরন্ত টিভি’র ৩৫তম সিজন। যেখানে কখনো মজার অভিযান, কখনো জানার আনন্দ। থাকছে নতুন অনুষ্ঠান ‘অল্প স্বল্প গল্প কথা’ ও ‘রঙ বেরঙের গল্প- সিজন ৭’ এবং নতুন পাপেট নাটক ‘অবাক করা গাছের দেশে- সিজন ২’।
সেইসঙ্গে থাকছে ‘আমার ছবি আমার গল্প’, ‘মজার কাণ্ড তায়কোয়ানদো’, ‘বলো তো দেখি’, কার্টুন সিরিজ ‘ফোর অ্যান্ড অ্যা হাফ ফ্রেন্ডস’, ‘স্পেস নোভা’, ‘লেক্সি অ্যান্ড লটি ট্রাস্টি টুইন ডিটেকটিভস’ ইত্যাদি।
