কে হবেন পরবর্তী রাষ্ট্রপতি, ইউনূসকে ঘিরে গুঞ্জন

কে হবেন পরবর্তী রাষ্ট্রপতি, ইউনূসকে ঘিরে গুঞ্জন

ফন্ট সাইজ:

বাংলাদেশের একমাত্র নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে মেয়াদ শেষ হতে আর মাত্র কয়েকটি দিন বাকি। এরই মধ্যে তিনি পরবর্তী সময়ে কী ভূমিকা নিতে পারেন- তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা।

শোনা যাচ্ছে, নতুন সরকার গঠনের পর তিনি সংবিধানসম্মত কোনো পদে আসতে পারেন। সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে যে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকারের সমর্থনে তিনি রাষ্ট্রপতি বা অন্য কোনো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেতে পারেন।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমনের আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এনডিটিভিকে জানিয়েছেন, এখন পর্যন্ত ড. ইউনূসের জন্য নির্দিষ্ট কোনো পদ নিয়ে আলোচনা হয়নি। তিনি বলেন, তারেক রহমান অন্তর্ভুক্তিমূলক শাসনে বিশ্বাসী এবং দেশের মেধাবী ও অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে কাজ করতে আগ্রহী। তবে কারও জন্য কোনো নির্দিষ্ট দায়িত্ব এখনো চূড়ান্ত হয়নি।
এদিকে বাংলাদেশবিষয়ক বিশ্লেষক ডেভড বার্গম্যান মনে করেন, ড. ইউনূস রাষ্ট্রপতি হলে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে লাভবান হতে পারে। তার মতে, আন্তর্জাতিক অঙ্গনে ড. ইউনূসের গ্রহণযোগ্যতা অনেক বেশি এবং একজন দেশমুখী প্রধানমন্ত্রী ও আন্তর্জাতিকভাবে প্রভাবশালী রাষ্ট্রপতির সমন্বয় দেশের জন্য ইতিবাচক হতে পারে। যদিও তারেক রহমানের দল ও ড. ইউনূসের দপ্তর- দুই পক্ষই রাষ্ট্রপতি পদ নিয়ে কোনো আলোচনা হওয়ার বিষয়টি অস্বীকার করেছে।
অন্যদিকে ড. ইউনূসের প্রেস সেক্রেটারি শফিকুল আলম জানিয়েছেন, প্রফেসর ইউনূসের রাজনীতিতে থাকার কোনো আগ্রহ নেই। তিনি মেয়াদ শেষে নিজের আগের কাজে ফিরে যেতে চান। ড. ইউনূস ‘থ্রি জিরো’- শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য কার্বন নিঃসরণের মতো লক্ষ্য নিয়ে কাজ চালিয়ে যেতে চান। পাশাপাশি তিনি নতুন সামাজিক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা এবং তরুণদের সঙ্গে কাজ করার পরিকল্পনাও করেছেন।
তবে ড. ইউনূস নিজে এখনো প্রকাশ্যে তার ভবিষ্যৎ পরিকল্পনা জানাননি। প্রধান উপদেষ্টার দায়িত্ব হস্তান্তরের পর তিনি এ বিষয়ে স্পষ্ট বক্তব্য দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, চব্বিশের আগস্টে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন ড. ইউনূস। দেশের প্রশাসন, প্রতিষ্ঠান জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার ও সুষ্ঠু ও অবাধ নির্বাচনসহ নানা ইস্যুকে প্রধান্য দিয়ে সরকার পরিচালনা করেছেন তিনি।
সূত্র: এনডিটিভি।

আব্দুল্লাহ

৩ মাস আগে

উপযুক্ত লোক রাষ্ট্রপতি হচ্ছেন। চিন্তা নাই।

শাহ্ আলম মানিক

৩ মাস আগে

ড. ইউনুস অথবা মির্জা ফখরুল সাহেব।।।

Pshyrus Rabiul

৩ মাস আগে

উনি মনে হয় এই ভুল আর করবেন না।এই অসভ্য দেশের রাজনৈতিক দল গুলো উনাকে এক দিন ও শান্তিতে থাকতে দেয় নাই।

তৌহিদু আলম চোধুরী

৩ মাস আগে

ড: ইউনুচ প্রেসিডেন্ট হলে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জল হবে।

Mahmud

৩ মাস আগে

লীগ আর ইন্ডিয়ান দালাল বাদে সবাই ড ইউনুস সাহেব কেই চাইবে।

MD. TUHIN

৩ মাস আগে

ড. ইউনুস কে রাষ্ট্রপতি করার অনুরোধ করছি কারন আন্তর্জাতিক অঙ্গনে ড. ইউনূসের গ্রহণযোগ্যতা অনেক বেশি যা দেশের জন্য কল্যানকর হবে ।

MD MASUD PARVES

৩ মাস আগে

ডঃ ইউনুস এর মতো আন্তর্জাতিক ব্যক্তিত্ব সম্পন্ন লোকে কাজে লাগাতে পারলে
দেশ অনেক দূর এগিয়ে যাবে।

Arif

৩ মাস আগে

ড. ইউনুস কে রাষ্ট্রপতি করার দাবি জানাচ্ছি

Emdadul

৩ মাস আগে

Unar rest nea uchit .

hossain md amir

৩ মাস আগে

তিনি মেয়াদ শেষে নিজের আগের কাজে ফিরে যেতে চান।----এটা দেশের জন্য বিরাট মঙ্গলকর হবে এবং তার জন্যও ভালো!

Sulaman kobir

৩ মাস আগে

ড. ইউনুস রাষ্ট্রপতি হলে পররাষ্ট্র ও কুটনৈতিক ও অর্থনৈতিক সসম্পর্ক জোরদাদার হবে।

আব্দুল্লাহ

৩ মাস আগে

ড. ইউনুসের এবার উনার আগের অবস্থানে ফিরে যাওয়াই উত্তম। যেসব আমলা আছে, ঋনখেলাপী এমপি আছে তাদের সাথে কাজ করা আসলে দু:স্বপ্নের মতো।

আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা খুব গুরুত্বের সাথে ভারতের টিভির সাথে সাক্ষাৎকার দিচ্ছে।

সবই রহস্যজনক।

ইসমাইল

৩ মাস আগে

ড. ইউনুস কে রাষ্ট্রপতি করার দাবি জানাচ্ছি

আব্দুল লতিফ

৩ মাস আগে

ড.ইউনুস কে কাজে লাগানো উচিত।

মন্তব্য করুন