নতুন বাংলা রক ব্যান্ড যাত্রীক নিয়ে আসছে তাদের প্রথম অ্যালবাম ‘কলিঙ্গ’। যুদ্ধের দামামা পেরিয়ে শান্তি ও বোধির দিকে যাত্রার আহ্বানে সাজানো হয়েছে এ ব্যান্ডের প্রথম অ্যালবাম। সম্প্রতি প্রকাশিত হয়েছে অ্যালবামের প্রথম গান ‘মুছে দাও’।
জানা গেছে, মোট সাতটি গান নিয়ে সাজানো এই অ্যালবামে শিরোনাম গান ‘কলিঙ্গ’ পুরো কনসেপ্টের মূল ভিত্তি হিসেবে কাজ করবে।
