টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার কথা ভারত ও পাকিস্তানের। সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া যখন চিরপ্রতিদ্বন্দ্বীদের মোকাবিলা করার জন্য প্রস্তুত, ঠিক তখনই শঙ্কার কালো মেঘ দানা বেঁধেছে কলম্বোর আকাশে। আবহাওয়া দফতরের দেওয়া সবশেষ পূর্বাভাস অনুযায়ী, আজ ম্যাচ চলাকালীন বৃষ্টির সম্ভাবনা ৯৪ শতাংশ। ফলে খেলা মাঠে গড়ানো নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে।
কলম্বোর আকাশ সকাল থেকেই মেঘাচ্ছন্ন। শ্রীলঙ্কার আবহাওয়া বিভাগ এক উদ্বেগজনক বার্তায় জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে শ্রীলঙ্কা জুড়ে ভারী বৃষ্টিপাত হতে পারে। প্রেমাদাসা স্টেডিয়ামের আশেপাশেও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, যা ক্রিকেটপ্রেমীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে।
ম্যাচটি যদি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়, তবে দুই দলের সমর্থকদের জন্য আরও বড় দুঃসংবাদ অপেক্ষা করছে। গ্রুপ পর্বের এই হাইভোল্টেজ ম্যাচের জন্য আইসিসি কোনো ‘রিজার্ভ ডে’ বা অতিরিক্ত দিন রাখেনি। বৃষ্টিতে ম্যাচটি ভেসে গেল পয়েন্ট ভাগাভাগি করে সন্তুষ্ট থাকতে হবে দুই দলকে। কোনো বল মাঠে না গড়িয়ে ম্যাচ পরিত্যক্ত হলে ভারত ও পাকিস্তান-উভয় দলই ১টি করে পয়েন্ট পাবে।
কলম্বোয় পাক-ভারত মহারণ পণ্ড হওয়ার শঙ্কা
স্পোর্টস ডেস্ক
খেলা
৩ মাস আগে
১৫ ফেব্রুয়ারি (রবিবার), ২০২৬, ৪ঃ৩০ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
