এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়ন বাতিল

সংরক্ষিত নারী আসন

এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়ন বাতিল

ফন্ট সাইজ:

সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র স্থগিতের পর দলটির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে জামায়াত জোট ও স্বতন্ত্র জোট প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করেন রিটার্নিং অফিসার। দুপুরে মনোনয়নপত্র বাছাই শেষে রিটার্নিং অফিসার ইসির যুগ্ম সচিব মঈন উদ্দীন খান বলেন, আমরা ১৩টি বাছাই করেছি, এর মধ্যে ১২টি বৈধ ঘোষণা করা হলো। একজনের মনোনয়নপত্র নিয়ে সিদ্ধান্ত অপেক্ষমাণ (পেন্ডিং)। আগামীকাল দুপুর ১২টার মধ্যে ডকুমেন্ট দেয়ার জন্য সময় দেয়া হয়েছে।
এদিকে, নির্ধারিত সময়ের পরে মনোনয়নপত্র জমা দেয়ায় নির্বাচন কমিশন নুসরাত তাবাসসুমের আবেদনটি গ্রহণ করা হয়নি বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার ইসির যুগ্ম সচিব মঈন উদ্দীন খান।
গতকাল এনসিপি সূত্র জানায়, নুসরাত তাবাসসুম মনোনয়নপত্র জমা দিয়েছেন। ইসি থেকে রিসিভ কপিও দেয়া হয়েছে। সেখানে উল্লেখ রয়েছে, ১৯ মিনিট বিলম্বে গ্রহণ করা হলো।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন