অস্ট্রেলিয়া সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক বলেছেন অস্ট্রেলিয়া একটি বহুসংস্কৃতির দেশ। বহুসাংস্কৃতি ও সমাজকে আরও শক্তিশালী করতে স্থানীয় কমিউনিটির সঙ্গে সরাসরি সংলাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সবাই একসাথে কাজ করবো। সমাজে বর্ণবাদের কোনো স্থান নেই। বর্ণবাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। তৃণমূল পর্যায়ে শক্তিশালী সম্পৃক্ততা এবং সহযোগিতা দেখতে পাওয়া সবসময়ই উৎসাহব্যঞ্জক। ভবিষ্যতে বাংলাদেশ থেকে বিভিন্ন ক্যাটাগরিতে দক্ষ কর্মী অস্ট্রেলিয়ায় আনা হবে বলে আশ্বাস দিয়েছেন। বহুসংস্কৃতির কমিউনিটির যে কোন সমস্যা সমাধানে আমরা একসাথে একটি শক্তিশালী ও আরও সংযুক্ত সম্প্রদায় গড়ে তুলব। বাংলাদেশি কমিউনিটির সাথে এক গুরুত্বপূর্ণ সামাজিক মতবিনিময় সভা এ কথাগুলো বলেন স্বরাষ্ট্রমন্ত্রী ।
বুধবার দুপুর ১টায় সিডনির লাকেম্বায় একটি ক্যাফে সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় কমিউনিটি নেতা ও ব্যবসায়ী আলী সিকদার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
এ সময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন
ক্যান্টারবেরি এন্ড ব্যাংকসটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলর র্যাচেল হারিকা, লাকেম্বা মুসল্লা মসজিদের ইমাম শায়খ রেদওয়ান, কমিউনিটি নেত ও ব্যবসায়ী আলী সিকদার, ব্যবসায়ী জামাল হোসেন, ইউছুফ আব্দুল্লাহ, ব্যবসায়ী বেরি, সিনিয়র সিটিজেন পিটার, শিক্ষার্থী শাকিল শিকদার, তারেক, রাজু, অনব, সাব্বির, শিশির প্রমুখ।
বাংলাদেশি কমিউনিটির সঙ্গে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর মতবিনিময়
আলমগীর হোসেন রুহেল, সিডনি ( অস্ট্রেলিয়া ) থেকে
প্রবাস
২ মাস আগে
২২ এপ্রিল (বুধবার), ২০২৬, ৫ঃ০৩ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
