ইরান যুদ্ধের প্রভাবে বৃটেনে মূল্যস্ফীতি বাড়ছে লাফিয়ে

ইরান যুদ্ধের প্রভাবে বৃটেনে মূল্যস্ফীতি বাড়ছে লাফিয়ে

ফন্ট সাইজ:

ইরান যুদ্ধের প্রভাবে বৃটেনের মূল্যস্ফীতি লাফিয়ে ৩.৩ ভাগে পৌঁছেছে। বৃটিশ সরকারি তথ্য অনুযায়ী মূল্যস্ফীতি ফেব্রুয়ারিতে ছিলো ৩ ভাগ। তা বেড়ে মার্চে ৩.৩ ভাগ হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মূল্যস্ফীতির উপর ইরান যুদ্ধের প্রভাব প্রকটভাবে দৃশ্যমান হলো এতে। ব্যাংক অব ইংল্যান্ড আশঙ্কা করছে এর ফলে ধারাবাহিকভাবে মূল্যস্ফীতি বাড়তে পারে।

বুধবার অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্সের এক পরিসংখ্যানে দেখা গেছে, কারখানার উৎপাদন খরচও অনেক বেড়েছে। অর্থনীতিবিদরা এর জন্য জ্বালানির মূল্যবৃদ্ধিকে দায়ী করেছেন। তারা আশঙ্কা করছেন জ্বালানির মূল্যবৃদ্ধি একটি ব্যাপক মূল্যস্ফীতির সম্ভাবনাকে উস্কে দিতে পারে। বৃটেনের অর্থমন্ত্রী র‌্যাচেল রিভস ইরান যুদ্ধকে ইঙ্গিত করে বলেন, এটা আমাদের যুদ্ধ নয় তবুও এর ফলে আমাদের পারিবারিক এবং ব্যবসায়িক খরচ বেড়ে যাচ্ছে।





কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন