আগামী ৩ মে থেকে সরকার বোরো ধান ও গম সংগ্রহ শুরু করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ। বুধবার দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। সালাহউদ্দীন বলেন, ‘৩১ আগস্ট পর্যন্ত বোরো ধানের প্রকিউরমেন্ট চলবে। একই সময়ে গম সংগ্রহ করা হবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা চালের প্রকিউরমেন্ট ১৫ মে থেকে শুরু করব, এটাও ৩১ আগস্ট পর্যন্ত চলবে। এর পরে যদি সময় বৃদ্ধি করতে হয়, আমরা সভা ডেকে নির্ধারণ করতে পারবো।’
‘সরকার বোরো ধান কেজি প্রতি ৩৬ টাকা, সেদ্ধ চাল ৪৯ টাকা, আতপ চাল ৪৮ টাকা, গম ৩৬ টাকা ক্রয় মূল্য নির্ধারণ করেছে-’ উল্লেখ করেন খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভাপতি সালাহউদ্দীন আহমদ।
সরকারের চাল আমদানির কোনো পরিকল্পনা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের জাতীয় চাহিদা ৪ কোটি ২৪ লাখ মেট্রিক টন। আমাদের যে উৎপাদন, সেটা কাছাকাছি। আমাদের ঘাটতি নেই।’
৩ মে থেকে ধান ও গম সংগ্রহ শুরু করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
স্টাফ রিপোর্টার
অনলাইন
১ মাস আগে
২২ এপ্রিল (বুধবার), ২০২৬, ২ঃ০০ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
