চীনের আধিপত্যের বিকল্প হতে পারে মালয়েশিয়ার রেয়ার আর্থ

চীনের আধিপত্যের বিকল্প হতে পারে মালয়েশিয়ার রেয়ার আর্থ

ফন্ট সাইজ:

চীনের বিকল্প হতে পারে মালয়েশিয়ার বিরল খনিজ পদার্থ বা রেয়ার আর্থ। চীনের এই বিরল খনিজের একক আধিপত্যের বাজারে ঢুকতে চাইছে মালয়েশিয়া। সেখানকার শ্রমিকরা টনকে টন মাটি ব্যাগে ভরছেন। যা পশ্চিম মালয়েশিয়ার পরিশোধনাগারে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে পাওয়া যাবে মহা মূল্যবান এই খনিজ পদার্থ। বর্তমানে রেয়ার আর্থ খনিজের বাজার ৯০ ভাগ চীনের দখলে। রেয়ার আর্থ সেমি-কন্ডক্টার চিপ ছাড়াও স্মার্টফোন, ফাইটার জেট, ইলেকট্রিক গাড়ি, টারবাইন সহ বিভিন্ন ইলেকট্রনিক্সের যন্ত্রাংশ উৎপাদনে প্রয়োজনীয় কাঁচামালের গুরুত্বপূর্ণ উপাদান। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বৃদ্ধির কারণে রেয়ার আর্থের চাহিদাও বেড়েছে।

এছাড়াও পৃথিবীব্যাপী যুদ্ধের কারণে যুদ্ধের সরঞ্জামের চাহিদাও বৃদ্ধি পেয়েছে। এই বাজারে চীনের দখলকে কাজে লাগিয়ে তারা অধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছে। মালয়েশিয়া চাইছে বাজারটির ১০ ভাগ দখল নিতে। অস্ট্রেলিয়ার খনি খনন কোম্পানি লায়নাস মালয়েশিয়াতে তাদের কার্যক্রম শুরু করেছে। তারা চীনের একক অধিপত্য নিয়ে বৈশ্বিক শংঙ্কার কথা জানিয়েছে। লায়নাসের প্রধান নির্বাহী কর্মকর্তা আমান্ডা লাকাজ বলেন, চীন ৯০ ভাগ রেয়ার আর্থ উৎপাদন করে। রেয়ার আর্থ সংগ্রহে তাদের সফল পরিকল্পনা এবং তা বাস্তবায়ন করার মতো শিল্প গড়ে উঠেছে। আমাদের বিষয়টি গুরুত্বের সঙ্গে নিতে হবে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। মালয়েশিয়ার সামুদ্রিক শহর কুয়ানটানে লায়নাস রেয়ার আর্থ প্রক্রিয়াকরণ প্লান্ট এখন বিশ্বের সবচেয়ে বড় এই ধরনের খনিজ সংগ্রহের কারখানা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন