ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে দোষী সাব্যস্ত হওয়ায় বেসামরিক প্রতিরক্ষার এক শীর্ষ কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ প্রমাণ হওয়ায় এই দণ্ড কার্যকর করা হয়। ইরানের বিচার বিভাগের বার্তা সংস্থা মিজান নিউজ এই তথ্য প্রকাশ করেছে। সরকারের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের ব্যবস্থাপনা কর্মকর্তা ছিলেন মেহেদী ফরিদ। ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানায় মিজান নিউজ। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। তদন্তচলাকালে ফরিদ ইসরাইলের নিকট সংবেদনশীল তথ্য পাচারের স্বীকারোক্তি প্রদান করেন। মোসাদকে সরকারের কর্ম তালিকা, ভবনসমূহের নকশা, প্রতিরক্ষা নিরাপত্তার তথ্য প্রদানের চেষ্টা করেছেন বলে স্বীকার করেন তিনি।
ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তি করায় মৃত্যুদণ্ড কার্যকর করলো ইরান
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
১ মাস আগে
২২ এপ্রিল (বুধবার), ২০২৬, ১ঃ০৭ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

Mohammad Bilal Hussain
১ মাস আগেবিশ্বাসঘাতক নরপশুদের আরো কঠিনভাবে হত্যা করা উচিত