জামিন চাইলেন সাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম

মানবতাবিরোধী অপরাধ

জামিন চাইলেন সাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম

ফন্ট সাইজ:

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে নরসিংদীতে সংগঠিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জামিন আবেদন করেছেন। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ তিনি জামিন আবেদন করেন।

বিষয়টি নিশ্চিত করে প্রসিকিউশন সূত্র জানায়, আজ সাইফুল ইসলামের জামিন আবেদনের  শুনানি হওয়ার কথা রয়েছে। তবে জামিন শুনানির জন্য প্রসিকিউশন সময় চাইবে। এদিন সাইফুল ইসলামকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এর আগে ২০২৫ সালের ১৪ এপ্রিল নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামকে নরসিংদীতে জুলাই হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার করা হয়। একইসঙ্গে রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরীকেও এদিন গ্রেপ্তার করা হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন