ইইউ-ইসরাইল চুক্তি স্থগিতের আহ্বান প্রত্যাখ্যান করল জার্মানি ও ইতালি

ইইউ-ইসরাইল চুক্তি স্থগিতের আহ্বান প্রত্যাখ্যান করল জার্মানি ও ইতালি

ফন্ট সাইজ:

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ইসরাইলের মধ্যে সহযোগিতা চুক্তি স্থগিতের আহ্বান মঙ্গলবার প্রত্যাখ্যান করেছে জার্মানি ও ইতালি। লেবানন যুদ্ধ এবং পশ্চিম তীরে পরিস্থিতি নিয়ে ক্ষোভ বাড়লেও তারা এই অবস্থান নেয়। স্পেন ও আয়ারল্যান্ড লুক্সেমবার্গে অনুষ্ঠিত ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ২০০০ সালের জুন মাসে স্বাক্ষরিত ওই চুক্তি স্থগিতের বিষয়টি আবারও আলোচনায় তোলে। জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ওয়াডেফুল এই প্রস্তাবকে ‘অনুপযুক্ত’ বলে মন্তব্য করেন। তিনি বলেন, ইসরাইলের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা বলতে হবে আমাদের। সেটা সমালোচনামূলক হলেও গঠনমূলক সংলাপের মাধ্যমেই করতে হবে। ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি একই সুরে বলেন, আজ এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হবে না। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।
গাজা যুদ্ধ নিয়ে আগেই ইসরাইলের বিরুদ্ধে ইইউ দেশগুলোর অবস্থান কঠোর ছিল। এরপর লেবাননে ইসরাইলি অভিযান এবং দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ড সংক্রান্ত নতুন আইন পরিস্থিতিকে আরও জটিল করেছে। এই প্রেক্ষাপটে আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী হেলেন ম্যাকএন্টি বলেন, আমাদের পদক্ষেপ নিতে হবে। আমাদের নিশ্চিত করতে হবে যে আমাদের মৌলিক মূল্যবোধ যেন সুরক্ষিত থাকে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন