সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রমে স্থিতিবস্থা চেয়ে আপিল

ফন্ট সাইজ:

সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রমে স্থিতিবস্থা চেয়ে আপিল দায়ের করা হয়েছে। মঙ্গলবার সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার এ রিট দায়ের করেন। আপিলে সচিবালয়ের বর্তমান কার্যক্রম যেভাবে পরিচালিত হচ্ছে তা অব্যাহত রাখার নির্দেশ চাওয়া হয়েছে।
এর আগে গত ২০শে এপ্রিল বিচার বিভাগের পৃথক সচিবালয় প্রতিষ্ঠার রায় নিয়ে আপিল সর্বোচ্চ আদালতে চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ সংক্রান্ত রিট শুনানি মুলতবি করেন হাইকোর্ট। একইসঙ্গে আপিল নিষ্পত্তি না হওয়া সুপ্রিম কোর্ট সচিবালয়ের অবকাঠামো যেভাবে আছে, সেভাবে রাখতে সরকারের কাছে প্রত্যাশা ব্যক্ত করেছেন আদালত। বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এই প্রত্যাশা ব্যক্ত করেন।
গত ৯ই এপ্রিল জাতীয় সংসদ অন্তর্বর্তী সরকারের জারি করা সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ ও স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার ৩টি অধ্যাদেশ বাতিল করে। ফলে বিচার বিভাগ আগের অবস্থায় ফিরছে, বিচারক নিয়োগে আর আইন থাকছে না, বিলুপ্ত হচ্ছে স্বতন্ত্র সচিবালয়। পরে সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার অধ্যাদেশ বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সাদ্দাম হোসেনসহ ৭ আইনজীবী জনস্বার্থে এ রিট দায়ের করেছেন। রিটে মন্ত্রিপরিষদ সচিব, সংসদ সচিবালয়ের সচিব, আইন সচিবসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ হাইকোর্ট রায় দিয়েছিলেন। সেই রায়ের বিরুদ্ধে আপিল করতে যাচ্ছে রাষ্ট্রপক্ষ।
ভার্চুয়াল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে আদালতে বিক্ষোভ: সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে সপ্তাহে দুদিন বুধ ও বৃহস্পতিবার ভার্চুয়ালি বিচারকাজ পরিচালনার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন সাধারণ আইনজীবীরা। গতকাল সুপ্রিম কোর্ট বার ভবনের সামনে সাধারণ আইনজীবীদের ব্যানারে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভে এ দাবি জানান তারা। বিক্ষোভে আইনজীবীরা বলেন, জাতীয় সংসদে জানানো হয়েছে দেশে কোনো জ্বালানির সংকট নেই। অথচ জ্বালানি সংকটের অজুহাত দেখিয়ে ভার্চুয়ালি কোর্ট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারকে হেয় করতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এটা গভীর ষড়যন্ত্র মন্তব্য করে অবিলম্বে ভার্চুয়ালি কোর্ট পরিচালনার সিদ্ধান্ত প্রত্যাহারে প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানান তারা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন