গাজীপুর সিটির চলমান প্রকল্পের অগ্রগতি গুণগত মান নিশ্চিতকরণে সভা

গাজীপুর সিটির চলমান প্রকল্পের অগ্রগতি গুণগত মান নিশ্চিতকরণে সভা

ফন্ট সাইজ:

গাজীপুর সিটি করপোরেশনের চলমান উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি পর্যালোচনা, গুণগত মান নিশ্চিতকরণে এক বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সার্বিক কার্যক্রমে সমন্বয় জোরদারের লক্ষ্যে নগর ভবনের সভাকক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার। সভায় তিনি বলেন-নাগরিকদের প্রত্যাশা পূরণে সকল উন্নয়ন প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে তিনি প্রকৌশল বিভাগের সকল কর্মকর্তাকে দায়িত্বশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। সভার বিশেষ অতিথি প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান বলেন-উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সকল বিভাগের মধ্যে কার্যকর সমন্বয়, সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ এবং গুণগত মান নিশ্চিতকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে নির্ধারিত সময়সীমা অনুসরণ এবং কার্যকর সমন্বয় নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। সভায় সভাপতিত্ব করেন গাজীপুর সিটি করপোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক। সভাপতির বক্তব্যে তিনি চলমান উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি উপস্থাপন করেন এবং সংশ্লিষ্ট সকলকে আরও আন্তরিকতা, সমন্বয় ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন