দুর্নীতির অভিযোগে নুসরাতকে তলব

দুর্নীতির অভিযোগে নুসরাতকে তলব

ফন্ট সাইজ:

সংসদ সদস্য থাকার সময় সীমান্ত দিয়ে গম পাচারের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ উঠেছে টালিউড অভিনেত্রী নুসরাত জাহানের বিরুদ্ধে। এর আগে দুর্নীতির অভিযোগে ডাক পড়েছিল তার। এবার গম পাচারের অভিযোগে তাকে তলব করেছে ভারতের অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটেরের (ইডি) দপ্তর। আগামী ২২শে এপ্রিল সল্টলেকের ইডি’র সদর দপ্তর সিজিও কমপ্লেক্সে নুসরাত জাহানকে হাজিরা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। জানা গেছে, উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য থাকাকালীন করোনার সময় বাংলাদেশে গম পাঠানো ঘিরে দুর্নীতি হয়েছিল। তদন্তকারী সংস্থার দাবি, ওই দুর্নীতিতে বেশ সন্দেহজনক সূত্র পাওয়া গেছে নুসরাত জাহানের বিরুদ্ধে। এজন্যই তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। নুসরাতের সল্টলেকের ইডি’র সদর দপ্তর সিজিও কমপ্লেক্সে যেতে অনিচ্ছা প্রকাশ করেছেন। নির্দিষ্ট দিনে তাকে দিল্লির দপ্তরে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানিয়েছেন নুসরাত। এর আগে অভিনেত্রীকে ফ্ল্যাট দুর্নীতি মামলায় ২০২৩ সালে তলব করেছিল ইডি। সে সময় তাকে ইডি প্রায় ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছিল। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, ২০১৪ এবং ২০১৫ সালে ফ্ল্যাট দেয়ার জন্য একটি বেসরকারি সংস্থার নাম করে প্রায় ৪০০ জনের বেশি প্রবীণ নাগরিকের কাছ থেকে পাঁচ লাখ পঞ্চাশ হাজার রুপি নিয়েছিলেন। ওই বেসরকারি কোম্পানির ডিরেক্টর পদে ছিলেন নুসরাত। বিধানসভা নির্বাচনের আগ মুহূর্তে একের পর এক তৃণমূল নেতা-নেত্রীকে ইডি’র তলব নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দাবি, রাজনৈতিকভাবে লড়াই করতে না পেরে বিজেপি কেন্দ্রীয় সংস্থাকে ঢাল হিসেবে ব্যবহার করছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন