পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা গুলশান আরা চম্পা। তার সঙ্গে পরিবারের সদস্যরাও থাকবেন বলে জানিয়েছেন অভিনেত্রী নিজেই। চম্পা বলেন, ববিতা আপা, সুচন্দা আপা হজ করে ফেলেছেন। আমি তখন পারিনি। এবার আমার সুযোগ এসেছে। আল্লাহ যদি আমার কপালে রাখেন হজ করবো এই বছর। সঙ্গে আমার ভাইকেও নিয়ে যাবো।
হজ পালনে চম্পা
স্টাফ রিপোর্টার
২২ এপ্রিল (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
