শীর্ষ নেতাদের হত্যা ও যুদ্ধ চালিয়ে যাওয়ার হুঙ্কার ইসরাইলের

টাইমস অব ইসরাইল

শীর্ষ নেতাদের হত্যা ও যুদ্ধ চালিয়ে যাওয়ার হুঙ্কার ইসরাইলের

ফন্ট সাইজ:

লেবানন ও ইরানের সঙ্গে ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যে কড়া হুঁশিয়ার বার্তা দিয়েছে ইসরাইল। দেশটির নেতারা ইরান ও লেবাননের শীর্ষ কর্মকর্তাদের হত্যা করার প্রতিজ্ঞা করেছেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবানন ও ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার হুঙ্কার দেন। জেরুজালেমের মাউন্ট হারজলে রাষ্ট্রীয় এক অনুষ্ঠানে নেতানিয়াহু বলেন, ইরান ইহুদিদের বিরুদ্ধে গণহত্যা চালানোর প্রস্তুতি নিয়েছিল। তবে যুক্তরাষ্ট্র এবং ইসরাইল তা রুখে দিয়েছে।

ইসরাইলি প্রধানমন্ত্রী বলেন, আয়াতুল্লাহ সরকার আরেকবার হলোকাস্টের প্রস্তুতি নিয়েছিল। তারা পারমাণবিক অস্ত্র এবং হাজার হাজার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে আমাদের ধ্বংস করতে চেয়েছে।
তবে আমাদের চমৎকার মিত্র যুক্তরাষ্ট্র এবং আমরা মিলে সেই বিপদ কাটিয়ে উঠেছি বলে দাবি করেন নেতানিয়াহু। তিনি বলেন, আমরা আমাদের অস্তিত্বের হুমকি সরিয়ে ফেলেছি।

ইরানকে উদ্দেশ করে নেতানিয়াহু এদিন বলেন, আমরা এখনো আমাদের কাজ শেষ করতে পারিনি।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেতা নাইম কাসেমকে হত্যার অঙ্গীকার করেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং আমি প্রতিরক্ষা বাহিনী আইডিএফকে শক্তিশালীভাবে কাজ করার নির্দেশ দিয়েছি।

MUHAMMAD

১ মাস আগে

HE SHOULD DIE

মন্তব্য করুন