চৌগাছায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

ফন্ট সাইজ:

যশোরের চৌগাছায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত হয়েছেন। গত রোববার রাতে মোটরসইকেল দুর্ঘটনায় আশরাফুল ইসলাম (৩৫) এবং সোমবার সকালে ইউসুফ আলী (৯) স্কুলে যাওয়ার পথে ট্রাক চাপায় নিহত হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়- রোববার রাত ৯টার দিকে উপজেলার বকশিপুর গ্রামের মমিনুর রহমানের ছেলে আশরাফুল ও নর পেটভরা গ্রামের মন্টু মিয়ার ছেলে ওলিদ (৩৬) মোটরসাইকেলযোগে বাড়িতে যাচ্ছিল। পথিমধ্যে তারা গ্রামের ইটভাটার নিকট পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চৌগাছা হাসপাতালে ও পরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে আশরাফুলেল মৃত্যু হয়। এদিকে কিন্ডারগার্টেন স্কুলে যাওয়ার পথে ইউসুফ আলী (৯) নামে এক শিশুর ট্রাকচাপায় মৃত্যু হয়। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে হাকিমপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু উপজেলার হাকিমপুর গ্রামের আব্বাস আলী ওরফে কালুর ছেলে। চৌগাছা থানার ওসি মমিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- ট্রাকটিকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন