‘দেশের উন্নয়নে ব্যবসায়ীদের ভূমিকা অপরিসীম’

‘দেশের উন্নয়নে ব্যবসায়ীদের ভূমিকা অপরিসীম’

ফন্ট সাইজ:

নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে সাধারণ সভায় সভাপতিত্ব করেন নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রাশেদুল হাসান রিন্টু (সিআইপি)। সভায় সংগঠনের বার্ষিক প্রতিবেদন এবং বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব পেশ করা হয়। এ সময় নরসিংদীর ব্যবসা-বাণিজ্যের প্রসার, শিল্পায়ন এবং স্থানীয় ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় রাশেদুল হাসান রিন্টু বলেন, অর্থনীতির চালিকা শক্তি ব্যবসা প্রতিষ্ঠান। ব্যবসার সাফল্য একটি দেশের প্রবৃদ্ধি, সামগ্রিক টেকসই উন্নয়নে সহায়তা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে। দেশের উন্নয়নে ব্যবসায়ীদের ভূমিকা অপরিসীম। তাই ব্যবসায়ীদের স্বার্থে নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, নরসিংদীতে কৃষিভিত্তিক অর্থনেতিক জোন গড়ে তোলা হবে এবং জেলার উন্নয়নে বিদেশি বিনিয়োগের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ সময় আরও উপসিস্থত ছিলেনÑ নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইউম মোল্লা, সহ-সভাপতি হাসিব আহম্মেদ মোল্লা, পরিচালকবৃন্দ যথাক্রমে আতাউর রহমান মিঠু, আওলাদ হোসেন মোল্লা, মো. দেলোয়ার হোসেন দুলাল, মো. দেলোয়ার হোসেন, মো. রাজিবুল আলম, নাসির আহমেদ রিগান, আসাদুজ্জামান, ইফরান আহমেদ মোল্লা (রিপন), মো. সোহেল সরকার ও এনায়েত সারজিদসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন