ঘাটাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ফন্ট সাইজ:

টাঙ্গাইলের ঘাটাইলে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। সোমবার সকাল ৬টায় টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের হামিদপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ওসি মো. মোকছেদুর রহমান। নিহতরা হলোÑ বাসের সুপারভাইজার গোপালপুর উপজেলার মনতলা গ্রামের আতিকুল ইসলাম (৪০), অপরজন একই উপজেলার পাকুয়া গ্রামের বাসের হেলপার মজনু মিয়া (৪৩)। পুলিশ ও স্থানীয়রা জানায়Ñ গোপালপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা দ্রুতগামী পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে এতে ঘটনাস্থলেই হেলপার ও সুপারভাইজার নিহত হন। ঘাটাইল থানার ওসি মো. মোকছেদুর রহমান জানানÑ যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন