সিলেটের ফটো সাংবাদিক ও এসএ টিভি’র ভিডিও জার্নালিস্ট বদরুর রহমান বাবরের ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বিকৃত ও কুরুচিপূর্ণভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে সোমবার সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে এর সত্যতা ও কারিগরি দিক তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন। মামলার আরজি অনুযায়ী, গত ১১ই এপ্রিল উত্তর বালুচর এলাকায় অবৈধ টিলা কাটার একটি সচিত্র প্রতিবেদন এসএ টিভিতে প্রচার করেন সাংবাদিক বাবর। এর জের ধরে স্থানীয় একটি প্রভাবশালী চক্র তার ওপর ক্ষিপ্ত হয়। চক্রটি পরস্পর যোগসাজশে আধুনিক ‘এআই’ প্রযুক্তি ব্যবহার করে বাদীর ছবি দিয়ে অশ্লীল ও আপত্তিকর ছবি তৈরি করে ফেসবুকের বিভিন্ন পেজ ও আইডি থেকে ছড়িয়ে দেয়। মামলায় ৫ জন নামধারী আসামিসহ অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে অভিযুক্ত করা হয়েছে। বাদীর আইনজীবী মুহাম্মদ তাজউদ্দীন জানান, আসামিরা ডিজিটাল প্রযুক্তির চরম অপব্যবহার করে একজন পেশাদার সাংবাদিকের চরিত্র হননের চেষ্টা করেছে। এটি সাইবার সুরক্ষা আইন, ২০২৩-এর অধীনে একটি গুরুতর দণ্ডনীয় অপরাধ। আমরা আদালতের কাছে ন্যায়বিচার প্রার্থনা করেছি।
আদালত বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়ে সিআইডিকে তদন্তের ভার দিয়েছেন।
সিলেটে সাংবাদিকের মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
২১ এপ্রিল (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
