চাটখিলে ২৮৭ লিটার অকটেন উদ্ধার, গ্রেপ্তার ২

ফন্ট সাইজ:

চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের পাল্লা বাজার রহিম ট্রেডার্স থেকে বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধভাবে মজুত করা ২৮৭ লিটার অকটেন জব্দ করেছে পুলিশ। চাটখিল থানার ওসি আবদুল মোন্নাফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ রোববার রাত ১টার দিকে অভিযান চালায়।

এ সময় অবৈধভাবে সংরক্ষণ করা ২৮৭ লিটার অকটেন জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাল্লা গ্রামের আবদুল্লাহ (৪২) ও নাসির উদ্দিন (৩৫) কে পুলিশ গ্রেপ্তার করেছে। এ ব্যাপারে চাটখিল থানায় মামলা হয়েছে। সোমবার দুপুরে আসামিদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন