জয়পুরহাটে মজুত পেট্রোল জনগণের কাছে বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

জয়পুরহাটে মজুত পেট্রোল জনগণের কাছে বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

ফন্ট সাইজ:

জয়পুরহাটে র‌্যাবের অভিযানে অবৈধভাবে মজুত ১৩৯ লিটার পেট্রোল জব্দসহ দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল দিবাগত মধ্যরাতে জয়পুরহাটের দুর্গাদহ এবং নওগাঁর গোবরচাপা বাজারে অভিযান চালিয়ে ১৩৯ লিটার অবৈধভাবে মজুত করা চোরাই পেট্রোল জব্দ করেছে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের সদস্যরা। র‌্যাব জানায়, গোপন সংবাদে ওই দু’টি জায়গায় অভিযান চালিয়ে পেট্রোল বিক্রির সময় গোবর চাপা বাজারের রাব্বি নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্য মতে, র‌্যাব জয়পুরহাট সদর উপজেলার দুর্গাদহ বাজারে অভিযান চালায়। পরে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে এসে দুই ব্যবসায়ীকে মোট ২৮ হাজার টাকা জরিমানাসহ পেট্রোল সাধারণ জনগণের মাঝে সরকারের রেটে বিক্রি করে। জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কমান্ডার মেজর এহতেশাম এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন জানান, অভিযানে অবৈধ তেল মজুতের প্রমাণ পাওয়ায় ব্যবসায়ীদের জরিমানা করা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন