মেহেরপুরে দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা আহত

ফন্ট সাইজ:

মেহেরপুরের গাংনীতে দুর্বৃত্তদের গুলিতে মুকুল হোসেন (৫০) নামে এক বিএনপি নেতা গুরুতর আহত হয়েছেন। গতকাল ভোরে উপজেলার সাহারবাটী গ্রামে এ ঘটনা ঘটে। মুকুল গাংনী উপজেলার সাহারবাটী গ্রামের নেক মহাম্মদের ছেলে ও সাহারবাটী ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক। স্থানীয়রা জানান, মুকুল গতকাল ভোরের দিকে গ্রামের সড়কে হাঁটছিলেন। এ সময় ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে পরপর পাঁচটি গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এদিকে, গাংনী থানার ওসি উত্তম কুমার দাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওসি জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ওই গ্রামের টোকন আলী (৫০) নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেয়া হয়েছে।




কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন