বাজিতপুরে মাত্র ২০ টাকার জন্য হত্যার অভিযোগ

ফন্ট সাইজ:

কিশোরগঞ্জ জেলার বাজিতপুরে মাত্র ২০ টাকার জন্য প্রাণ দিতে হলো অটোরিকশাচালক বিপ্লব (২৫)কে। ঘটনাটি ঘটে উপজেলার কৈলাগ ইউনিয়নের রাহেলা গ্রামে। জানা যায়, কৈলাগ টু বাংলাবাজার রোডের একাধিক স্থান ভাঙা থাকায়, ওই রোডে চালিত সকল অটোরিকশাচালকদের জনপ্রতি ২০ টাকা করে তুলে ভাঙা রাস্তার গর্তগুলো মেরামতের দায়িত্ব দেয়া হয় বিপ্লবকে। আর ওই টাকা তুলতে গেলে রাহেলা গ্রামের দীপুর সঙ্গে বাজিতপুরে বাকবিতণ্ডা হয়। সেটা মীমাংসা হলেও রাহেলা গ্রামে দীপুর বাড়ির সামনে আসা মাত্র ইউনুস মিয়া ও দীপুসহ ১০-১২ জনের একটি গ্রুপ দেশীয় অস্ত্র দিয়ে মাথায়, বুকে, পেটে ও হাতসহ সারা শরীরে মারাত্মক আঘাত করে। একপর্যায়ে সে অটোরিকশাটি নিয়ে গ্যারেজে চলে যায়। এশার নামাজের আগ মুহূর্তে গ্যারেজ মালিক গিয়ে দেখে সে মরে পড়ে আছে। উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বাবা খোকন মিয়া, মা বেদেনা বেগম, ভাই মুন্না মিয়া, ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
এই বিষয়ে নিহতের ভাই মুন্না মিয়া বাদী হয়ে বাজিতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন