সংরক্ষিত আসনে বিএনপির এমপি মনোনীত হলেন বগুড়ার সুরাইয়া

সংরক্ষিত আসনে বিএনপির এমপি মনোনীত হলেন বগুড়ার সুরাইয়া

ফন্ট সাইজ:

জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হয়েছেন বগুড়া তথা উত্তরাঞ্চলের রাজনীতির পরিচিত মুখ সুরাইয়া জেরিন রনি।

বর্তমানে জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা সুরাইয়া জেরিন রনি এর আগে গাবতলী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার এই মনোনয়ন প্রাপ্তিতে বগুড়া জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

সুরাইয়া জেরিন রনির রাজনৈতিক জীবনের শুরু ছাত্রদলের রাজনীতির মধ্য দিয়ে। ২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে সংঘটিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সুরাইয়া জেরিন রনির ভূমিকা ছিল অগ্রগণ্য।

নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে সুরাইয়া জেরিন রনি বলেন, ‘আমার দল সবসময় ত্যাগী এবং রাজপথের কর্মীদের পাশে থাকে, আজকের এই মনোনয়ন তারই প্রমাণ। আমি ছাত্র রাজনীতি থেকে শুরু করে আজ পর্যন্ত প্রতিটি মুহূর্তে দলের আদর্শকে হৃদয়ে ধারণ করে রাজপথে লড়াই করেছি। ওয়ান ইলেভেনের দুঃসময় থেকে শুরু করে চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে খুনিদের রক্তচক্ষু উপেক্ষা করে ময়দানে ছিলাম। আমি আজীবন গণমানুষের সেবায় নিজেকে উৎসর্গ করে রাখতে চাই।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন