জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মাহবুব উল আলম হানিফসহ ৪ আসামির বিরুদ্ধে করা মামলায় সাক্ষ্যগ্রহণ চলছে।
সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ মামলার তদন্ত কর্মকর্তা এ সাক্ষ্য দিচ্ছেন। হানিফ ছাড়াও এ মামলার আসামি কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সদর উদ্দিন খান, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী এবং কুষ্টিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান। সব আসামি পলাতক রয়েছেন।
এদিকে, র্যাবের গোপন বন্দিশালায় গুমের অভিযোগে তৃতীয় সাক্ষীর জেরা চলছে ট্রাইব্যুনালে। মামলার ৭ আসামির পক্ষে আইনজীবী আমিনুল গনী টিটু এ জেরা করছেন।
জুলাই হত্যাকাণ্ড
মাহবুব উল আলম হানিফের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন তদন্ত কর্মকর্তা
স্টাফ রিপোর্টার
অনলাইন
১ মাস আগে
২০ এপ্রিল (সোমবার), ২০২৬, ১২ঃ৫৯ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
