সারা দেশে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম রোগে আক্রান্ত হয়ে নিশ্চিত একজনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য বিভাগ। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক হাজার ১৯৭ জন এবং গত ১৫ই মার্চ থেকে ১৯শে এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২৩ হাজার ৬০৬ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৬৫ জন, গত ১৫ই মার্চ থেকে ১৯শে এপ্রিল পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা তিন হাজার ৪৪৩ জন। ১৫ই মার্চ থেকে ১৯শে এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ হাজার ৩২৬ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১২ হাজার ৩৯৬ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আরও একজনের মৃত্যু হয়েছে এবং ১৫ই মার্চ থেকে ১৯শে এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে ৩৬ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে তিনজনের মৃত্যু হয়েছে এবং ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ১৮১ জনের।
হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু
স্টাফ রিপোর্টার
২০ এপ্রিল (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
