কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত ‘পীর’ শামীম জাহাঙ্গীর ওরফে আব্দুর রহমান হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার ৯দিন পার হলেও হত্যাকাণ্ডে জড়িত কোনো আসামি গ্রেপ্তার হয়নি আজও। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দরবার সংলগ্ন এলাকায় কয়েক দফা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে পীরের ভক্তরা। তারপরও কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ইসলাম ধর্ম অবমাননাসহ নানা কর্মকাণ্ডে আলোচিত ও সমালোচিত কথিত পীর শ্রী শামীম জাহাঙ্গীর হত্যাকাণ্ড নিয়ে দেশ জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলেও আসামি গ্রেপ্তার না হওয়ায় পীরের ভক্ত ও পরিবারের সদস্যদের মাঝে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে। হত্যাকাণ্ডে জড়িত আসামিরা এলাকায় ঘোরাফেরা করলেও তারা আইনের আওতায় না আসায় জনমনে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন। তবে পুলিশের দাবি- তদন্ত ও আসামি গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে।
পীর হত্যাকাণ্ডের ঘটনায় আসামি গ্রেপ্তারের বিষয়ে দৌলতপুর থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, এখনো পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি, তবে অভিযান চলামান রয়েছে। বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
দৌলতপুরে ‘পীর’ শামীম হত্যা
৯ দিনেও গ্রেপ্তার হয়নি কোনো আসামি
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
২০ এপ্রিল (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
