নড়াইলের কালিয়া উপজেলার নবগঙ্গা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে নাজির খান নামে এক ব্যক্তিকে নগদ ১ লাখ ৭০ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার সন্ধ্যার দিকে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল ইসলাম এ অর্থদণ্ড প্রদান করেন।
জানা গেছে, নবগঙ্গা নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকালে উপজেলার উত্তর মহাজন এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল ইসলাম। অভিযানকালে ঘটনাস্থল থেকে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত দু’টি ড্রেজার জব্দ করা হয়। একইসঙ্গে মূল অভিযুক্ত নাজির খান ও তার তিন সহযোগীকে আটক করা হয়। পরবর্তীতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে নাজির খানকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। সেইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে থাকবে না মর্মে মুচলেকা নেয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল ইসলাম বলেন, পরিবেশ ও নদী রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নড়াইলে অবৈধভাবে বালু উত্তোলন করায় প্রায় ২ লাখ টাকা জরিমানা
নড়াইল প্রতিনিধি
২০ এপ্রিল (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
