দৌলতখানে জেলেদের ৮০ কেজির জায়গায় ৫০ কেজি চাল দেয়ার অভিযোগ

ফন্ট সাইজ:

ভোলার দৌলতখানের মেঘনায় দু’মাস মাছ ধরা নিষিদ্ধ সময়ের কর্মহীন জেলেদের সরকারি বরাদ্দকৃত চাল কম দেয়ার অভিযোগ উঠেছে। গতকাল মেঘনার গর্ভে বিলীন হাজীপুর ইউনিয়নের কার্ডধারি জেলেদের মধ্যে ৮০ কেজি করে চাল বিতরণ করার সরকারি নির্দেশনা থাকলেও সেক্ষেত্রে প্রতিজন জেলেকে ৫০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। হাজীপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের জেলে হাবিবুল্লাহ, কামাল, নুরুজ্জামান ও আব্দুল জব্বার জানানÑ প্রতিজন জেলেকে ৫০ কেজির হুক লাগানো ছেঁড়া বস্তার ১ বস্তা করে চাল বিতরণ করা হয়েছে।
জেলেদের এসব অভিযোগ অস্বীকার করে হাজীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাইনুর বেগম জানান, আমি মহিলা মানুষ। চাল বিতরণের জন্য সাবেক চেয়ারম্যান ফারুক তালুকদার ও পরিষদের সচিবকে দায়িত্ব দেয়া হয়েছে। তারা ৭৫ কেজি করে চাল দিয়েছে। এ ব্যাপারে সচিব মো. ইব্রাহিমকে একাধিকবার ফোন করলেও তাকে পাওয়া যায়নি। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুর রহমান খান জানান, গাজীপুর ইউনিয়নের ৪৪২ জন জেলের জন্য ৮০ কেজি করে ৩৫.৩৬০ টন চাল বরাদ্দ দেয়া হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন