কালকিনি উপজেলার সিডি খান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চাঁন মিয়া সিকদারকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার সকালে তার নিজ এলাকার মোক্তার হাট বাজার থেকে তাকে আটক করা হয়। স্থানীয় লোকজন জানায়, প্রতিদিনের ন্যায় চাঁন মিয়া চেয়ারম্যান সকালে বাজারে এসেছেন। হঠাৎ গোয়েন্দা পুলিশের সদস্যরা এসে তাকে আটক করে নিয়ে যায়। গোয়েন্দা পুলিশের সূত্রে জানা যায় যে, চাঁন মিয়া সিকদারের বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, তাকে তার নিজ এলাকা থেকে আটক করা হয়েছে। এখন ডিবি হেফাজতে রয়েছেন এবং প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কালকিনিতে ইউপি চেয়ারম্যান আটক
কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
২০ এপ্রিল (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
