গাজীপুরে ঢাকা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন বাচ্চুর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদের মানববন্ধন করেছে স্থানীয় সাংবাদিকরা। রোববার সকাল ১১টায় টঙ্গী প্রেস ক্লাবের সামনে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে হামলাকারীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দেয়া হয়েছে, অন্যথায় দেশজুড়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সাংবাদিক নেতারা। ?এই ঘটনায় জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, গত শুক্রবার (১৭ই এপ্রিল) সকালে গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বি. কে বাড়ি এলাকায় সাংবাদিক মোসলেহ উদ্দিন বাচ্চু নিজ বাসভবনের নির্মাণকাজ তদারকি করছিলেন। অভিযোগ অনুযায়ী, স্থানীয় সন্ত্রাসী ও রাজনৈতিক পরিচয়ধারী গনি মিয়া, মোফাজ্জেল হোসেন ও মাসুদসহ একদল সন্ত্রাসী তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা হাতুড়ি, রড ও লাঠিসোঁটা দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে নৃশংসভাবে পিটিয়ে জখম করে। বর্তমানে তিনি শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। ?মানববন্ধনে উপস্থিত ছিলেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের সভাপতি এ কে এম আজিজুল হক, টঙ্গী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল, কোষাধ্যক্ষ হাসান মামুন, সাংবাদিক ক্লাবের সভাপতি আওলাদ হোসেন, ঢাকা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মাহফুজুল হক ও গণমাধ্যম কমিশনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কামাল খান প্রমুখ।
টঙ্গী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বলেন, ‘সাংবাদিকরা দেশ ও জাতির দর্পণ। তাদের ওপর এই পরিকল্পিত হামলা অত্যন্ত ন্যক্কারজনক। দ্রুত আসামিদের আইনের আওতায় আনার আহ্বান জানাচ্ছি। ?সংগঠনের সাধারণ সম্পাদক মনির হোসেন চৌধুরী প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, “ঘটনার সময়-৯৯৯-এ ফোন দেয়ার পরও পুলিশ পৌঁছাতে দেরি করেছে। মামলার পরও প্রধান আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আমরা অবিলম্বে গনি ও মোফাজ্জেলসহ সকল সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবি করছি।” এ বিষয়ে জানতে চাইলে জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, পুলিশ আসামিদের গ্রেপ্তারে একাধিক টিম নিয়ে অভিযান চালাচ্ছে এবং খুব দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা হবে। ?
সাংবাদিক বাচ্চুর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন
স্টাফ রিপোর্টার, টঙ্গী থেকে
২০ এপ্রিল (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
