হাম একটি ভাইরাসজনিত মারাত্মক সংক্রমক রোগ। কিন্তু পঞ্চগড় জেলার সন্দেহজনক ৩৪ জন শিশুর নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হলেও এখন পর্যন্ত কোনো রিপোর্ট আসেনি। ফলে হাম-রুবেলা ক্যাম্পেইনে টিকাদানের বাইরে থাকছে এ শিশুরা। সে সঙ্গে এসব শিশু হামে আক্রান্ত হলে অন্য শিশুদের সংক্রমিত করবে। হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষে গতকাল রোববার বিকালে পঞ্চগড় সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমান তার সম্মেলন কক্ষে সাংবাদিকদের এ তথ্য জানিয়ে বলেন, হামে আক্রান্ত সন্দেহে একজন শিশু আধুনিক সদর হাসপাতালে ভর্তি হয়েছিল। সে এরইমধ্যে সুস্থ হয়ে গেছে। তিনি বলেন, আজ সোমবার পঞ্চগড় জেলার পৌরসভাসহ ৫টি উপজেলায় একযোগে হাম-রুবেলা ক্যাম্পেইন টিকাদান কার্যক্রম শুরু হবে। ৬ মাস থেকে ৫ বছরের নিচে মোট ১ লাখ ৩৬ হাজার ৫২৭ জন শিশুকে টিকা দেয়া হবে। ১ হাজার ১০৯টি কেন্দ্রে ১৪৩ জন টিকাদান কর্মী কাজ করবে। লক্ষ্যমাত্রা অনুযায়ী কোনো শিশু যেন বাদ না পড়ে সেজন্য প্রথম সারির পরিদর্শক হিসেবে ১৩৮ জন ও উপজেলাওয়ারী ২৬৪টি টিম কাজ করবে। ব্রিফিং-এ সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমান বলেন, হাম একটি ভাইরাসজনিত মারাত্মক সংক্রামক রোগ। এই রোগ সাধারণত একজন আক্রান্ত রোগীর সংস্পর্শে আসা অন্যদের মধ্যে হাঁচি ও কাশির মাধ্যমে অতি দ্রুত ছড়ায়। শিশু ছাড়াও যেকোনো বয়সে হাম হতে পারে। তবে শিশুদের মাঝেই এর প্রকোপ, জটিলতা ও মৃত্যু বেশি দেখা যায়। জটিলতাগুলোর মধ্যে নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, অন্ধত্ব, বধিরতা ইত্যাদি অন্যতম। এই রোগের জটিলতার হাত থেকে বাঁচার সর্বোৎকৃষ্ট উপায় হচ্ছে সঠিক সময়ে শিশুকে হামের টিকা দিয়ে সুরক্ষিত করা।
এখনো আসেনি হাম সন্দেহে পাঠানো ৩৪ শিশুর নমুনার রিপোর্ট
পঞ্চগড় প্রতিনিধি
২০ এপ্রিল (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
