সুনামগঞ্জে শ্রমিক সংকট নিরসনে ১০ দিন বালুমহাল বন্ধের নির্দেশ

ফন্ট সাইজ:

সুনামগঞ্জের বিভিন্ন হাওরে বোরো ধান কাটার শ্রমিক সংকট নিরসনে এবং সময়মতো ধান ঘরে তোলা নিশ্চিত করতে জেলার সকল বালুমহাল সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসন। রোববার সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে জারি করা এক নির্দেশনায় বলা হয়েছে, বোরো ধান বাংলাদেশের প্রধান খাদ্যশস্য এবং নির্ধারিত সময়ে ধান কর্তন করা অত্যন্ত জরুরি। কিন্তু এ মৌসুমে জেলায় ব্যাপক শ্রমিক সংকটের আশঙ্কা থাকায় ধান কাটায় পর্যাপ্ত শ্রমিক সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, আগামী ২০শে এপ্রিল থেকে ৩০শে এপ্রিল পর্যন্ত জেলার সকল বালুমহালসহ অন্যান্য স্থান থেকে বালু, মাটি ও বালুমিশ্রিত মাটি উত্তোলন বন্ধ রাখতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে। তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু বিষয়টি নিশ্চিত করে জানান, হাওরের বোরো ধান কাটতে শ্রমিক সংকট নিরসনে ২০শে এপ্রিল থেকে ৩০শে এপ্রিল পর্যন্ত সকল বালুমহাল ১০ দিনের জন্য বন্ধ থাকবে। কেউ এ আদেশ অমান্য করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন