দেশের বাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। বাস-ট্রাকের জ্বালানি ডিজেলের দামও ১৫ টাকা বেড়েছে। তাই কিলোমিটার প্রতি বাস ও ট্রাকের ভাড়া বাড়াতে বৈঠকে বসেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) এবং পরিবহন মালিকরা। রোববার সন্ধ্যায় বনানীতে বিআরটিএর সদর কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।
সভায় সভাপতিত্ব করছেন বিআরটিএর চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর। এছাড়া আরও উপস্থিত আছেন সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতিসহ সংশ্লিষ্টরা। সরকারের লিটার প্রতি ডিজেলের মূল্য বৃদ্ধি করার পরিপ্রেক্ষিতে ঢাকাসহ সারা দেশের ডিজেল চালিত বাস-মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণের জন্য যাত্রীবাহী মোটরযানের ভাড়া পুনর্নির্ধারণ কমিটিকে নিয়ে এই সভা চলছে।

নজরুল ইসলাম লাভলু
১ মাস আগেঅনেক আগে থেকে বাড়তি ভাড়া নিয়েছে। ভাড়া বাড়ানো হলে মধ্য বৃত্তের কষ্ট বেড়ে যাবে।
অধিকাংশ গাড়ি সিএনজি চালিত।