বলিউডের তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন আবারও বাবা-মা হতে চলেছেন। রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে এই সুখবর ভাগ করে নেন তারা। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন দীপিকা। সেখানে তাদের মেয়ে ‘দুয়া’-র হাতে একটি প্রেগন্যান্সি টেস্ট কিট দেখা যায়। ছবির মাধ্যমেই দ্বিতীয় সন্তানের আগমনের বার্তা দেন এই তারকা জুটি। এর আগে ২০১৩ সালে গোলিওঁ কি রাসলীলা রাম-লীলা সিনেমার শুটিং সেট থেকে প্রেমের শুরু হয় রণবীর-দীপিকার। এরপর প্রায় পাঁচ বছর সম্পর্কের পর ২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালির লেক কোমোতে রাজকীয় আয়োজনে বিয়ে করেন তারা। বিয়ের ছয় বছর পর, ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর তাদের ঘরে আসে প্রথম সন্তান ‘দুয়া’। এবার বছর ঘুরতেই দ্বিতীয় সন্তানের সুখবর দিলেন এই দম্পতি। এদিকে এই সুখবর প্রকাশের পর ভক্ত ও সহকর্মীদের শুভেচ্ছায় ভাসছেন তারকা দম্পতি।
আবার বাবা-মা হচ্ছেন রণবীর-দীপিকা
বিনোদন ডেস্ক
বিনোদন
১ মাস আগে
১৯ এপ্রিল (রবিবার), ২০২৬, ৪ঃ৩৩ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
