চাঁদপুরের ফরিদগঞ্জের ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের অন্তর্গত দিগধাইর গ্রামের সামছুল আলম, পিতা- মো. আমিন মিয়া। গতকাল মালয়েশিয়ার সময় ভোর ৫টায় কর্মস্থলে যাওয়ার পথে জোহর বাহরু নামকস্থানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যান। (ইন্নানিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)। তার পাসপোর্ট নং-চ ইএউ ঊক০৯১২৩৪২। তিনি সেখানে একটি কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করতেন। জানা যায়, সামছুল আলম অত্যন্ত দরিদ্র পরিবারের ছেলে। তার অকাল মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে তার মা-বাবা দিশাহারা। সামছুলদের পরিবারটি এমনিতেই বিধ্বস্ত অবস্থায়। তার ছোট ভাই মানিক মানসিক রোগী। সে গত ৩ মাস যাবত নিরুদ্দেশ।
সামছুল আলমের লাশটি সরকারি খরচে দেশে আনার জন্য সামছুল তার মা-বাবা সরকারের কাছে উদাত্ত আহ্বান জানিয়েছেন।
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ফরিদগঞ্জের সামছুল আলম নিহত
ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
১৯ এপ্রিল (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
